ব্যায়াম করলেই মিলছে উপহার! দক্ষিণ কোরিয়ার অফিসের অভিনব উদ্যোগ ভাইরাল

আমুদরিয়া নিউজ: অফিসে কাজের পাশাপাশি শরীরচর্চায় উৎসাহ দিতে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার অভিনব উদ্যোগ এখন নেটদুনিয়ায় আলোচনায়। কর্মীদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করতে সেখানে চালু হয়েছে বিশেষ ফিটনেস ইনসেনটিভ প্রোগ্রাম। নির্দিষ্ট সময় ধরে নিয়মিত শরীরচর্চার লক্ষ্য পূরণ করতে পারলে কর্মীদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় উপহার।

এই উদ্যোগের কথা এক ভারতীয় কর্মী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অফিসের কর্মীদের শরীরচর্চায় উৎসাহিত করতে কীভাবে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে।

কর্মীদের শারীরিকভাবে সক্রিয় রাখার পাশাপাশি কাজের চাপের মধ্যে সুস্থ জীবনযাত্রার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে। অফিসে শুধু কাজ নয়, নিয়মিত শরীরচর্চা করেও যদি পাওয়া যায় উপহার—তাহলে কর্মীদের উৎসাহ যে বাড়বে, এই উদ্যোগ যেন তারই অভিনব উদাহরণ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *