সমকামীকে হত্যার হুমকির দায়ে মার্কিন তরুণ গ্রেপ্তার, যুক্ত হলো ‘হেট ক্রাইম’ ধারা

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে এক প্রাক্তন সহপাঠীকে তাঁর যৌন অরিয়েন্টেশনের কারণে ক্রমাগত পিছু নেওয়া এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ডেমিয়েন ভাইনুকু (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে পাঠানো একাধিক বার্তায় অভিযুক্ত তরুণ লেখেন, তিনি সমকামী মানুষকে হত্যা করার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।

আদালতের নথি অনুযায়ী, ভাইনুকু আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্তত ১৩ বার প্রাণনাশের হুমকি দিয়েছেন। গত ২৫ আগস্ট গ্রেপ্তারের পর অভিযুক্ত তরুণ স্বীকার করেন যে, সমকামিতার কারণেই তিনি এই হুমকি দিয়েছিলেন। সল্ট লেক কাউন্টির জেলা অ্যাটর্নি সিম গিল এই ঘটনাকে অত্যন্ত ‘ঘৃণ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। যৌন ওরিয়েন্টেশনের কারণে লক্ষ্যবস্তু করায় তাঁর বিরুদ্ধে মামলাটিতে বিশেষ ‘হেট ক্রাইম’ বা ভিকটিম-টার্গেটিং ধারা যুক্ত করে অপরাধের মাত্রা বাড়ানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *