আমুদরিয়া নিউজ: চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব সিনেমার বক্স অফিসে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে দেশটির প্রেক্ষাগৃহে আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ‘টয় স্টোরি ৫’, ‘সুপার মারিও গ্যালাক্সি’, ‘মাইকেল’ এবং ‘প্রজেক্ট হেইল মেরি’র মতো ছবিগুলি ছিল আমেরিকার বক্স অফিস সাফল্যের অন্যতম চালিকাশক্তি।
বিশ্বের সিনেমা বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বক্স অফিসে মোট আয় হয়েছে প্রায় ৬ হাজার ৩৯৮ কোটি টাকা। এই সময়ে সিনেমা দেখেছেন প্রায় ৩৭ কোটি ৮০ লাখ দর্শক। গত বছরের একই সময়ের তুলনায় ভারতের বক্স অফিস আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ।
ভারতের বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি একাই দেশের মোট বক্স অফিস আয়ের প্রায় এক-পঞ্চমাংশ দখল করেছে।
প্রথম ছয় মাসের বক্স অফিস হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ কুড়ি সিনেমা বাজারের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, মেক্সিকো, ব্রাজিল, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, মালয়েশিয়া, হংকং, আর্জেন্টিনা এবং ফিলিপাইন।