আমুদরিয়া নিউজ: দক্ষিণ কোরিয়ার একটি আদালতে প্রতিবন্ধী কেয়ার হোমের প্রাক্তন প্রধানকে একাধিক বাসিন্দাকে যৌন নিপীড়নের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিউলের পশ্চিমে ইনচিওন সিটির ‘সেকডংওন’ কেয়ার হোমে এই ঘটনা ঘটে।
গত বছরের ফেব্রুয়ারিতে এক গুরুতর বুদ্ধিপ্রতিবন্ধী নারী অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনার পর দেশটির ১,৫০৭টি প্রতিবন্ধী কেয়ার হোম পরিদর্শন করে আরও ৩৩টি নির্যাতনের ঘটনা সনাক্ত করেছে সরকার।
প্রধানমন্ত্রী কিম মিন-সিওক এটিকে রাষ্ট্রের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার মতো গুরুতর বিষয় বলে আখ্যা দিয়েছেন। প্রশাসন ওই কেয়ার হোমটি বন্ধ এবং এর লাইসেন্স বাতিল করার নির্দেশ দিলেও, বাসিন্দাদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত রয়েছে।
Total Views:
0