বক্স অফিসে জমজমাট লড়াই, দাপট দেখাচ্ছে ‘হনুমান অংশ’

আমুদরিয়া নিউজ: বক্স অফিসে একাধিক ছবির দাপট অব্যাহত। বর্তমানে প্রেক্ষাগৃহে ‘হনুমান অংশ’, ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘ভাইব’ এবং ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’—চার ছবির মধ্যে চলছে জোরদার লড়াই।

মুক্তির তৃতীয় দিনে ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ আয় করেছে ১৪ কোটি টাকা। ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা।

অন্যদিকে, ৫২তম দিনেও দুরন্ত গতিতে এগোচ্ছে ‘হনুমান অংশ’। রবিবার ছবিটির আয় ৯ কোটি টাকা। ফলে ভারতে মোট নেট সংগ্রহ ৩০৭ কোটি ৩ লাখ টাকা, বিশ্বজুড়ে গ্রস আয় প্রায় ৩৮৯ কোটি ৮৫ লাখ টাকা।

‘মির্জাপুর: দ্য মুভি’ ২৪তম দিনে আয় করেছে ১ কোটি ৭০ লাখ টাকা। ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২২৭ কোটি ৫ লাখ টাকা।

তবে ‘ভাইব’-এর ব্যবসা তুলনামূলক ধীর। মুক্তির দশম দিনে ছবিটির আয় ৯০ লাখ টাকা। ভারতে মোট নেট সংগ্রহ ১৩ কোটি ৫৫ লাখ টাকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *