বিমানে মশা, জার্মানির বিমানবন্দরে ম্যালেরিয়ায় ২ কর্মীর মৃত্যু

আমুদরিয়া নিউজ: জার্মানির সবচেয়ে ব্যস্ত ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিমানে করে আসা মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই বিমানবন্দর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তাদের মতে, জুলাই মাসে প্রথম ধরা পড়া এই বিরল প্রাদুর্ভাবে বিমানবন্দরের বিভিন্ন বিভাগের মোট ছয়জন পুরুষ কর্মী গুরুতরভাবে আক্রান্ত হন, যাদের মধ্যে বুধবার দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।ধারণা করা হচ্ছে, সংক্রামিত মশাগুলো কোনো আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে বিমানবন্দরে প্রবেশ করেছিল। ব

র্তমানে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় বিশেষ মশার ফাঁদ পাতা হয়েছে এবং সংগৃহীত মশাগুলোর প্রজাতি ও উৎস নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফ্রাঙ্কফুর্ট জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রোগটি মানুষ থেকে মানুষে ছড়ায় না, তাই সাধারণ জনগণের জন্য ঝুঁকির মাত্রা অত্যন্ত কম। তবে সতর্কতাস্বরূপ বিমানবন্দরের সমস্ত কর্মীদের কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *