দীপাবলির আগে ইন্ডিয়া জোটের র্যাসলি পিছোনোর দাবি দিল্লির ব্যবসায়ীদের

আমুদরিয়া নিউজ: দীপাবলির আগে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে প্রস্তাবিত ইন্ডিয়া জোটের প্রতিবাদ র‍্যালি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। এ নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ফের চিঠি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি। র‍্যালির জেরে যানজট ও নিরাপত্তার কারণে উৎসবের মরসুমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

সিটিআইয়ের দাবি, র‍্যালিতে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হলে দিল্লির বিভিন্ন বাজারে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। তাই র‍্যালিটি দীপাবলির পরে আয়োজন করা অথবা রামলীলা ময়দানের পরিবর্তে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তবে রাহুল গান্ধী জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ নভেম্বরই র‍্যালি হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *