আমুদরিয়া নিউজ: চিনের অরুণাচল প্রদেশের এলাকা দখলের দাবি করে কংগ্রেসের পোস্ট করা ভিডিওকে ভুয়ো ও ‘ডিপফেক’ বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনার দাবি, একটি ভিডিওতে সিকিমের নাথু লা পাসের বাণিজ্যিক পথে চিনা পণ্যবাহী গাড়িকে অনুপ্রবেশ হিসেবে দেখানো হয়েছে। অন্য ভিডিওটি ২০২৩ সালের পুরনো ফুটেজ সম্পাদনা করে তৈরি।
এ ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিজেপিও কংগ্রেসের সমালোচনা করেছে। অন্যদিকে, এনএসইউআই সভাপতি বিনোদ জাঁখড় ভিডিওটি বিকৃত বলে স্বীকার করলেও দাবি করেছেন, তাতে উত্থাপিত প্রশ্নগুলি ভুল নয়।
Total Views:
0