আমুদরিয়া নিউজ: পরীক্ষার তীব্র মানসিক চাপ সামলাতে চীনের কিশোর-কিশোরীরা বিপজ্জনকভাবে প্রেসক্রিপশন ড্রাগের নেশায় ঝুঁকছে। ১৪ বছর বয়সী এক মেধাবী ছাত্রী জানায়, পড়াশোনা ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে সে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনলাইন থেকে কাশির ওষুধ, ব্যথানাশক ও মৃগীরোগের ওষুধ কিনে অতিরিক্ত মাত্রায় সেবন শুরু করে।
সোশ্যাল মিডিয়া চ্যাট রুমগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, চীনের বহু শিক্ষার্থী প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে এবং মানসিক চাপ থেকে সাময়িক রেহাই পেতে এই “ফার্মাসিউটিক্যাল হাই” বা ওষুধের নেশাকে বেছে নিচ্ছে। চিকিৎসকরা সতর্ক করেছেন যে, এই অতিরিক্ত মাত্রার ওষুধ সেবনের ফলে হ্যালুসিনেশন ও স্থায়ী শারীরিক ক্ষতি হতে পারে।
Total Views:
0