বকেয়া টাকা চাওয়ায় মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে

আমুদরিয়া নিউজ:পারিশ্রমিক চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধর ও খুন হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কাঠমিস্ত্রির দাবি, সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজের টাকা চাইতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয়। ঘটনায় সোহমের দেহরক্ষীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *