আমুদরিয়া নিউজ: বয়স যেন তাঁর কাছে শুধুই একটা সংখ্যা! ৬১ বছর বয়সেও পেশিবহুল শরীর আর দুর্দান্ত ফিটনেসে ভক্তদের তাক লাগিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্যে ঝড় তোলার পিছনে রয়েছে তাঁর শরীরচর্চা ও খাবারের কড়া নিয়ম।
সাধারণত দিনে একবার খাবার খান অভিনেতা। আবার প্রতিদিন ৩০-৪৫ মিনিট জিমেও ঘাম ঝরান। সপ্তাহে চার-পাঁচ দিন চলে শরীরচর্চা। করোনাকালে ফিটনেসের দিকে আরও বেশি মন দিয়েছিলেন শাহরুখ। যার ঝলক দেখা গিয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে। তবে বাদশার এই ডায়েট কিন্তু দেখে শুনে অনুসরণ করবেন না! কারণ তাঁর খাদ্যাভ্যাস সবার শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে।
Total Views:
0