আমুদরিয়া নিউজ: ভারতে প্রচলিত কাগজের নোটের বদলে এবার প্লাস্টিক বা পলিমার নোট চালুর পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। রাজ্যসভায় এক লিখিত জবাবে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য ১০ টাকা এবং ২০ টাকা মূল্যমানের ১০০ কোটি পিস পলিমার ব্যাংকনোট চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) কেন্দ্রীয় বোর্ডের সুপারিশের ভিত্তিতে আরবিআই অ্যাক্ট, ১৯৩৪-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী এই প্রস্তাব অনুমোদন পায়। এই পরীক্ষামূলক ট্রায়াল সফল হলে পরবর্তী সময়ে স্থায়ীভাবে এই দুই মূল্যের পলিমার নোট বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে। আরবিআই জানিয়েছে যে, বর্তমানে এই নোটগুলো সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া চলছে।
Total Views:
0