সাইবার প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি থাকলে ক্ষতিপূরণ দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

আমুদরিয়া নিউজ: ডিজিটাল গ্রেফতারি ও সাইবার জালিয়াতি রুখতে ব্যাঙ্কগুলিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ব্যাঙ্কের নজরদারি বা গাফিলতির কারণে গ্রাহক প্রতারিত হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ক্ষতিপূরণ দিতে হবে। প্রতারকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর আগেই সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে সাময়িকভাবে আটকে রাখার ব্যবস্থাও করতে হবে।

শুনানিতে প্রধান বিচারপতি ডিজিটাল গ্রেফতারির নামে প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মন্তব্য, মোবাইল ফোন দেওয়ালে ছুড়ে মারলেই গ্রেফতারের ভয় উধাও হয়ে যাবে। আদালত ব্যাঙ্কগুলিকে অস্বাভাবিক লেনদেন শনাক্ত, ফিজিক্যাল ভেরিফিকেশন এবং সংশ্লিষ্ট থানাকে সতর্ক করার ব্যবস্থা নিতে বলেছে। পাশাপাশি, আরবিআইকে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলির তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *