হকারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ :  রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে হকারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

তিনি বলেন, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, তাই তা দখল করে রাখা যাবে না। তবে হকারদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে বিকল্প পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন তিনি।

নিউ টাউনের World Bengal Convention Centre-এ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রয়োজন অনুযায়ী সরকারি খালি জমিতে পুনর্বাসনের পরিকল্পনা করা হতে পারে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন হকার সহায়তা প্রকল্পও বিবেচনায় থাকবে।

সব মিলিয়ে, উচ্ছেদ অভিযান চললেও হকারদের জন্য পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা করার ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *