আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে কোটি কোটি ব্যবহারকারী লগ-ইন, পোস্ট, মেসেজিং ও নিউজফিড ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রামেও পরিষেবা ব্যাহত হয়েছে। অ্যাপ ও ওয়েব—উভয় প্ল্যাটফর্মেই এই সমস্যা দেখা গেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা অভিযোগ জানিয়েছেন এবং ডাউনডিটেক্টরেও বিপুল সংখ্যক রিপোর্ট জমা পড়েছে। তবে এখনও পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
Total Views:
0