অসমে বাঙালি হেনস্তা! প্রতিবাদে সরব মমতা

আমুদরিয়া নিউজ: অসমে বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। মমতা লেখেন, “দেশে দ্বিতীয় কথ্য ভাষা হল বাংলা। অসমেও তাই। যাঁরা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাঁদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্তা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান। যাঁরা মাতৃভাষার জন্য, নিজের পরিচয়রক্ষার লড়াই করছেন আমি তাঁদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে আছি।”  পালটা জবাব দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা লেখেন, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসই প্রায় অস্তিত্ব সংকটে। হেনস্তা নয়, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *