আমুদরিয়া নিউজ: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেফতার মিলন বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
পাশাপাশি আরও পাঁচটি মামলায় গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চাওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
Total Views:
0