‘ওয়াকফ একপ্রকার দান, ইসলামের অপরিহার্য অংশ নয়’, শীর্ষ আদালতে বলল কেন্দ্র

আমুদরিয়া নিউজ: ওয়াকফ আসলে একপ্রকার দান, এটা কোনওভাবেই ইসলামের অপরিহার্য অংশ নয়। বুধবার ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল। এদিন কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেছিলেন, ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ নয়। এদিন সেই দাবিরই বিরোধিতা করে তুষার মেহেতা বলেন, ‘ওয়াকফ একটি ইসলামি ধারণা। কিন্তু এটি ইসলামের অপরিহার্য অংশ নয়। ওয়াকফ ইসলামে কেবল দান ছাড়া আর কিছুই নয়। এই দান প্রতিটি ধর্মের অংশ। তা খ্রিস্টধর্মেও ঘটতে পারে। হিন্দুদের মধ্যেও দানের ব্যবস্থা আছে। শিখদেরও এটি আছে।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *