ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার ৩৫ কেজি গাঁজা

আমুদরিয়া নিউজ: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপির পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা।

সূত্রের খবর অনুযায়ী, আগরতলা থেকে আসা ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনের স্লিপার ক্লাসের S2 কামরায় তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির সময় কামরা থেকে দুটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ দুটিতে মোট ১৪টি প্যাকেট ছিল। প্যাকেটগুলিতে থাকা গাঁজার মোট ওজন প্রায় ৩৫ কেজি। এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এখন প্রশ্ন—এই বিপুল পরিমাণ গাঁজা কারা নিয়ে যাচ্ছিল? কোথা থেকেই বা এসেছিল এই মাদক? আর এই পাচারচক্রের পিছনে রয়েছে কারা?

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *