আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের শহরগুলির উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার উপরেও জোর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও শিল্পমন্ত্রী। ‘গ্রিন বেঙ্গল সামিট ২০২৬’-এ তাঁরা জানান, কলকাতার পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, হাওড়া ও শিলিগুড়ির মতো শহরগুলিতেও পরিবেশবান্ধব উন্নয়ন প্রয়োজন। বায়ুদূষণ, জল জমা, তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিজ্ঞানসম্মত নগর পরিকল্পনার উপর জোর দেওয়া হয়।
পাশাপাশি জলাভূমি রক্ষা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ সাশ্রয়ী ভবন এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়। সামিটে আগামী ১২ মাসের মধ্যে প্রতিটি অংশগ্রহণকারী সংস্থাকে অন্তত একটি পরিবেশবান্ধব বা নেট জিরো প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পরিবেশবান্ধব উন্নয়নের পাঁচটি সেরা প্রকল্পের উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।
Total Views:
0