আমুদরিয়া নিউজ: ভারতের কর্ণাটকের মহীশূর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যাধুনিক ‘কসমস-মহীশূর প্ল্যানেটোরিয়াম’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উদ্বোধন হওয়া এই প্ল্যানেটোরিয়াম বিশ্বের অন্যতম প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম। এখানে ৮কে প্রযুক্তিতে গ্রহ, নক্ষত্র ও মহাকাশের নানা দৃশ্য দেখা যাবে।
প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্ল্যানেটোরিয়ামে একসঙ্গে ১৬০ জন দর্শক মহাকাশের প্রদর্শনী দেখতে পারবেন। পাশাপাশি থাকছে অ্যাস্ট্রোনমি মিউজিয়াম, প্রদর্শনী হল ও প্রশিক্ষণ কেন্দ্র। কন্নড়, হিন্দি ও ইংরেজি—তিন ভাষায় প্রদর্শনী দেখার সুযোগ থাকবে। পড়ুয়া ও গবেষকদের মধ্যে মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ।
Total Views:
1