আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে নবান্নে। অর্থ দফতর ইতিমধ্যেই সব দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং ৩ জুনের মধ্যে সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ জুন মিলন মেলা প্রাঙ্গণে সচিবদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে নিয়োগ নীতি ও শূন্যপদ নিয়ে বড় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে,সব সরকারি দফতরের শূন্যপদের হিসেব তলব করেছে অর্থ দফতর।