রাজভবনে শপথ নিলেন আর এন রবি, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর এন রবি। বৃহস্পতিবার কলকাতার লোক ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।

সম্প্রতি প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পদত্যাগ করার পরই কেন্দ্রের তরফে আর এন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে রাজভবনের থ্রোন হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আর এন রবি এর আগে তামিলনাড়ু, নাগাল্যান্ড ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা থাকা এই প্রাক্তন আইপিএস আধিকারিক এখন পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজ্যপালের দায়িত্ব গ্রহণ রাজ্যের প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *