আমুদরিয়া নিউজ: দক্ষিণ ২৪ পরগণার ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সিকে ঘিরে ফের বিতর্ক তুঙ্গে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি এবং ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপূরের সঙ্গে দেখা করতে গেলেও প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পরও সাক্ষাৎ পাননি তিনি। পরে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে সন্ধ্যায় দফতর ছাড়েন।
সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কার্যত কোনও মন্তব্য না করেই বেরিয়ে যান শানু বক্সি। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, জাহাঙ্গির খানের সুপারিশেই তাঁকে ফলতার বিডিও করা হয়েছিল। এমনকি দু’জনের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি। অভিযোগ, জাহাঙ্গিরের বেআইনি কাজেও প্রশাসনিক মদত ছিল।
Total Views:
0