গুলমার্গে রোপওয়ে বিপর্যয়

আমুদরিয়া নিউজ :   উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গ গন্ডোলা-এ সোমবার আচমকা যান্ত্রিক ত্রুটির কারণে গন্ডোলা বা রোপওয়ে পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে মাঝ আকাশে প্রায় ৩০০ জন পর্যটক আটকে পড়ে চরম আতঙ্কের মুখে পড়েন।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। একে একে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রোপওয়ে পরিষেবা হিসেবে পরিচিত গুলমার্গ গন্ডোলায়  এই ঘটনার পর পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ইঞ্জিনিয়ারদের একটি দল যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *