কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল, শুভেচ্ছা মমতার

আমুদরিয়া নিউজ: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ভোট গণনার শেষে, মোট ৪৯ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে জয়ী হল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। ফল ঘোষণার আগেই তাই জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই।” প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের টিকিটে এখানে জিতলেন তাঁরই মেয়ে আলিফা। জয় নিশ্চিত হতেই তিনি বলেন, “মানুষকে ধন্যবাদ। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাতেও এই রাজনীতির কোনও ঠাঁই নেই।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *