আমুদরিয়া নিউজ: লস অ্যাঞ্জেলেসে জিকেএন অ্যারোস্পেসের কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঝুঁকিতে পড়ে। ৫০ হাজার বাসিন্দা উচ্ছেদের জেরে জানালা উৎপাদন বন্ধ হয়ে যায়। বিমানের জানালা তৈরির প্রযুক্তি অত্যন্ত জটিল ও নিয়ন্ত্রিত হওয়ায় বিশ্বজুড়ে মাত্র হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এটি তৈরি করে।
দুর্ঘটনার পর বর্তমানে সেখানে মাত্র ৫০ শতাংশ উৎপাদন সচল রয়েছে। ফলে বোয়িং ও এয়ারবাসের মতো শীর্ষ বিমান নির্মাতারা তীব্র সরবরাহ সংকটে পড়েছে। নতুন করে কোনো প্রতিযোগী বাজারে আসার সুযোগ না থাকায় এই সংকট পুরো বিমান শিল্পকে নাড়িয়ে দিয়েছে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Total Views:
0