মা হলেন লেডি গাগা: পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ল প্রথম সন্তান

আমুদরিয়া নিউজ: বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁর বাগদত্তা মাইকেল পোলানস্কির সাথে একটি নবজাতককে বুকে জড়িয়ে হেঁটে যাওয়ার ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পর এই খবরটি চাউর হয়। ‘পিপল’ এবং ‘পেজ সিক্স’ ম্যাগাজিন গায়িকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী তারকা এবং ৪২ বছর বয়সী প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল গত এপ্রিল থেকে নিজেদের লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন। তবে দম্পতি হিসেবে তাঁরা অত্যন্ত গোপনীয়তা বজায় রাখায় নবজাতকের নাম, লিঙ্গ বা সঠিক জন্মতারিখ এখনও প্রকাশ করা হয়নি। গাগা এর আগে একাধিক সাক্ষাৎকারে মা হওয়াকে তাঁর জীবনের “পরবর্তী সেরা ভূমিকা” বলে উল্লেখ করেছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *