আমুদরিয়া নিউজ: পেরুর অ্যামাজন বনাঞ্চলে বিপন্ন ‘স্কারলেট ম্যাকাও’ পাখিদের বিলুপ্তি রুখতে এক অভিনব উদ্ধার অভিযান চালাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, ম্যাকাও দম্পতিরা তাদের বাসায় জন্ম নেওয়া ছোট ছানাগুলোকে ইচ্ছাকৃতভাবে খাবার না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিভিন্ন বয়সের ছানা একসঙ্গে বড় করার জটিলতা এড়াতেই পাখিরা এই নিষ্ঠুর কৌশল বেছে নেয়।
এই সংকট দূর করতে টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির বিজ্ঞানী গ্যাব্রিয়েলা ভিগো-ত্রাউকো অবহেলিত ছানাগুলোকে বাসা থেকে উদ্ধার করে ল্যাবরেটরিতে লালন-পালন করছেন। পরবর্তীতে বন্য পরিবেশের অন্যান্য ম্যাকাও দম্পতিকে ‘পালক মা-বাবা’ হিসেবে রাজি করিয়ে তাদের বাসায় এই ছানাগুলোকে সফলভাবে বড় করে তোলা হচ্ছে। খাঁচায় বন্দি না রেখে বন্য পরিবেশে ছানাদের বাঁচিয়ে রাখার এই পদ্ধতি স্কারলেট ম্যাকাও সংরক্ষণে এক নতুন আশার আলো দেখাচ্ছে।