আমুদরিয়া নিউজ:উৎসবের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের।সব ঠিক থাকলে ২০২৫-২৬ সালে যোগ্য কর্মীদের সর্বোচ্চ ৭,৪০০ টাকা অ্যাড-হক বোনাস দেওয়া হবে। ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরা এই সুবিধা পাবেন। অন্তত ছ’মাস কাজ করা কর্মীদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে বোনাস পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে অধিকাংশ কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর।
Total Views:
0