গলা ব্যথা? হতে পারে টনসিলাইটিস

আমুদরিয়া নিউজ:বর্ষাকালে সর্দি-কাশির সঙ্গে গলা ব্যথায় ভোগেন অনেকেই। তবে গলা ব্যথার সঙ্গে জ্বর, টনসিল ফুলে যাওয়া, গিলতে কষ্ট বা ঘাড়-কানে ব্যথা থাকলে টনসিলাইটিস হতে পারে বল জানাচ্ছেন চিৎসকরা।

কেন হয়?

সাধারণত ভাইরাসের সংক্রমণে টনসিলাইটিস হয়। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াও কারণ হতে পারে। টনসিল লাল বা ফুলে যাওয়া, জ্বর, গিলতে ব্যথা, মাথাব্যথা ও ঘাড়ের লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এর সাধারণ লক্ষণ।

কী করবেন?

ভাইরাসজনিত হলে বিশ্রাম নিন,  পর্যাপ্ত জল খান,  গরম লবণ জলে গার্গল করুন এবং প্রয়োজন অনুযায়ী জ্বর-ব্যথার ওষুধে উপকার পেতে পারেন। ব্যাকটেরিয়াজনিত হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না।

কখন সতর্ক হবেন?

গিলতে বা শ্বাস নিতে খুব বেশি কষ্ট, গলা দ্রুত ফুলে যাওয়া, মুখ খুলতে সমস্যা কিংবা একদিকে তীব্র ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।সতর্কতায় নিয়মিত মেনে হাত ধোয়া, ব্যক্তিগত বাসনপত্র আলাদা ব্যবহার এবং হাঁচি-কাশির সময় মুখ-নাক ঢেকে রাখা জরুরি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *