ড্রোন হামলার আশঙ্কা: ইথিওপিয়ার তিগ্রাইয়ে ভার্জিন মেরি উৎসব বাতিল

আমুদরিয়া নিউজ: ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলের প্রধান শহর মেকেলেতে ড্রোন হামলার আশঙ্কায় নারীদের ঐতিহ্যবাহী ‘আশেন্দা’ উৎসব বাতিল করা হয়েছে। ভার্জিন মেরির স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে শনিবার মেকেলের একটি স্টেডিয়ামে হাজার হাজার তরুণীর সমবেত হওয়ার কথা ছিল।

২০২২ সালে শেষ হওয়া এক বিধ্বংসী গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগেই সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে ধারাবাহিক ড্রোন হামলা শুরু হয়েছে।গত বৃহস্পতিবারও মেকেলেতে একটি ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ এই হামলার জন্য ফেডারেল সশস্ত্র বাহিনীকে দায়ী করেছে। এই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে উৎসবটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যা স্থানীয় নারী ও তরুণীদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *