আমুদরিয়া নিউজ:বুধবার স্কুল ছুটির পর ছোট ভাইকে নিয়ে বাড়ি ফেরার সময় একটি ছাত্রীকে অনুসরণ করে দুই নাবালক। পথ আটকে নাম ও ফোন নম্বর চাওয়ার পাশাপাশি অশালীন মন্তব্য করা হয় এবং হাত ধরে টানাটানি করা হয়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তদের একজন হাতেনাতে ধরা পড়ে এবং অন্যজন পালিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ রাতেই পলাতক দ্বিতীয় নাবালককেও ধরে। বৃহস্পতিবার তাদের জুভেনাইল হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। নির্যাতিত ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0