আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতর থেকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। অন্যদিকে, গুরুগ্রামে নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও।
সিজেপির অভিযোগ, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘটনার দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর দাবি জানিয়েছে দলটি।
বিক্ষোভের আগেই নেতা-কর্মীদের আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
Total Views:
0