তীব্র দাবদাহে সিউড়ির বাজারে ইলেকট্রিক ফ্যানের কদর তুঙ্গে

আমুদরিয়া নিউজ: বীরভূম জুড়ে টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চৈত্র-বৈশাখের অসহনীয় গরমে সকাল গড়াতেই বাড়ছে সূর্যের তাপ, আর তাতেই নাজেহাল সাধারণ মানুষ। কেউ গাছের ছায়ায়, কেউ হাতপাখায় স্বস্তি খুঁজলেও এই দাবদাহে গরম থেকে সামান্য রেহাই দিতে এখন অধিকাংশের ভরসা ইলেকট্রিক ফ্যান।

বিশেষ করে সিউড়ির বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিলিং, টেবিল ও স্ট্যান্ড ফ্যানের বিক্রি চোখে পড়ার মতো বেড়েছে। এসি বা কুলার অনেকের নাগালের বাইরে থাকায় জেলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের কাছে গরম থেকে স্বস্তি পেতে হাই-স্পিড ইলেকট্রিক ফ্যানই হয়ে উঠেছে সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *