আমুদরিয়া নিউজ: মোটে কয়েক সপ্তাহ আগে মহাসমারোহে উদ্বোধন হওয়া কোটি কোটি টাকার কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ে ভারী বৃষ্টিতে ধসে যাওয়ার পর, রাস্তা শুকাতে বিশাল ইলেকট্রিক ফ্যান ব্যবহারের এক নজিরবিহীন ও অবাস্তব উদ্যোগ নিয়েছে যোগীরাজ্যের প্রশাসন। বৃষ্টির জলে হাইওয়ের একটি বড় অংশ বসে যাওয়ার পর, পুনর্নির্মাণ শুরুর আগে মাটির আর্দ্রতা দূর করতে হাই-পাওয়ার টেবিল ফ্যান সারিবদ্ধভাবে বসিয়ে হাওয়া দেওয়ার এই দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই হাসির রোল উঠেছে। এই ঘটনা ভারতের পরিকাঠামো উন্নয়নের নামে চলা নিকৃষ্টমানের নির্মাণশৈলী এবং সরকারি দুর্নীতির কঙ্কালসার রূপটিকে আবারও নগ্নভাবে সাধারণ মানুষের সামনে এনে দিয়েছে। ধসের জেরে এক্সপ্রেসওয়ের ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হলেও, ফ্যান চালিয়ে রাস্তা মেরামতের এই অদ্ভুত ‘প্রযুক্তি’ যাত্রী নিরাপত্তা ও করদাতাদের টাকার অপচয় নিয়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।