নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল ঝাড়খণ্ড, সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আলোচনার শর্তে রাজি হেমন্ত সরকার

Jharkhand Ablaze Over Recruitment Scam: Hemant Government Agrees to Open Talks Before Media

আমুদরিয়া নিউজ:ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরিপ্রার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে আলোচনার প্রস্তাব দিল হেমন্ত সোরেন সরকার। গত ৫ জুলাই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। এর জেরে গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন ও অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনের জেরে বুধবার রাঁচির মহকুমাশাসক বিক্ষোভস্থলে গিয়ে ৫-৭ জনের প্রতিনিধি দলকে আলোচনার প্রস্তাব দেন। সরকারের দাবি, তদন্ত শুরু হয়েছে এবং রিপোর্ট তলব করা হয়েছে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট শর্ত, সমস্ত আলোচনা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে করতে হবে। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *