নাইজেরিয়ায় ৩৩ অপহৃতকে উদ্ধার করল সেনাবাহিনী

Nigeria Military Rescues 33 Hostages After Firefight with Gunmen in Zamfara

আমুদরিয়া নিউজ: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হাতে অপহৃত হওয়া ৩৩ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। গত শনিবার বিকেলে জামফারার সাফে (Tsafe) এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।খবর পেয়েই পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযানে নামে সেনা সদস্যরা। অপহৃতদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার সময় পথেই বন্দুকধারীদের ঘিরে ফেলে সেনারা। শুরু হয় গোলাগুলি। সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে বন্দুকধারীরা অপহৃতদের ফেলে রেখেই পাশের জঙ্গলে পালিয়ে যায়।নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মুক্তিপণের দাবিতে সাধারণ মানুষকে অপহরণের ঘটনা খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া বন্দুকধারীদের ধরতে অভিযান জারি রেখেছে সেনাবাহিনী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *