আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেত্রী সারা আলী খান ও তাঁর মা অমৃতা সিংহের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন ইনফ্লুয়েন্সার ওরি। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ এসে এ কথা জানান তিনি।
ওরির অভিযোগ, ২০২০ সালে মাদকসংক্রান্ত তদন্তে সারা আলী খানের নাম জড়ানোর সময় তিনি বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের কঠিন সময়ে সারার কাছ থেকে সামান্য সহানুভূতিও পাননি। এমনকি একবার ফোন করেও তাঁর খোঁজ নেননি অভিনেত্রী। ওরি জানান, চলতি বছরের গোড়ায় সারার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখনই পুরনো সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তবে এত কিছুর পরেও সারা তাঁর কাছে ক্ষমা চাননি বলে দাবি ওরির।
Total Views:
0