আমুদরিয়া নিউজ: ১৮৭০ সালে আবিষ্কারের পর চিকিৎসাবিজ্ঞানীরা যে অঙ্গটিকে সম্পূর্ণ অকেজো ভেবেছিলেন, তা আসলে নারীদেহের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঁদুরের ওপর করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ডিম্বাশয়ের নিচে ঘোড়ার খুরের মতো বাঁকানো নলাকার এই অঙ্গটি— যার নাম ‘রেটে ওভারি’, ডিম্বাশয়ের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে।
গবেষকদের মতে, এই অঙ্গটি ডিম্বাশয়ের প্রয়োজন অনুযায়ী হরমোনের সংকেত গ্রহণ করে এবং প্রোটিনসমৃদ্ধ রস সরবরাহ করে ডিম্বাণু পরিপক্ব করতে সাহায্য করে। অকেজো ভেবে এক শতাব্দীরও বেশি সময় ধরে একে মেডিকেল পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে এই নতুন আবিষ্কার আগামী দিনে নারীদের বন্ধ্যাত্ব এবং ডিম্বাশয়ের বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিপ্লব আনতে পারে।
Total Views:
0