আমুদরিয়া নিউজ: কোরবানির ইদের আগে গবাদি পশু জবাই ও মাংস বিক্রি নিয়ে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতি ও সমস্যার বিষয়টি তুলে ধরেছেন।
জানা গিয়েছে,তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু বিধায়কও এই নির্দেশিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। দলীয় নেতৃত্বের কাছ থেকে সাড়া না পেয়ে তাঁরা গোপনে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। এরপরই নবান্নে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অধীরের চিঠি পৌঁছায়।