নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন

আমুদরিয়া নিউজ : ১ জুন শপথ নেওয়া ৩৫ সদস্যের নতুন রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টন ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর নিজের কাছে রেখেছেন।

পূর্ণমন্ত্রীদের মধ্যে দীপক বর্মণ  স্কুলশিক্ষা ও আবাসন, তাপস রায়  শিল্প ও বাণিজ্য, শঙ্কর ঘোষ পর্যটন, অর্জুন সিং পরিবহণ ও শ্রম, স্বপন দাসগুপ্ত  অর্থ, শারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্য এবং অগ্নিমিত্রা পাল  পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে   মালতি রাভা রায়  , রাজেশ মাহাতো ও ইন্দ্রনিল খাঁ  যথাক্রমে নারী ও শিশু কল্যাণ, প্রাণিসম্পদ-মৎস্য এবং ক্রীড়া-যুব কল্যাণের দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিকভাবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় ৭ জন মহিলা স্থান পেয়েছেন এবং স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কৃষি, শিল্প ও নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতর বিজেপির শীর্ষ নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে আঞ্চলিক ভারসাম্য, নারী প্রতিনিধিত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই দফতর বণ্টন করা হয়েছে বলে জানা যায়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *