আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক তেল ও গ্যাস বাজারের অস্থিরতার প্রভাব এবার দেশের গণপরিবহনে পড়তে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সঙ্কট গভীর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ব্যক্তিগত গাড়ির বদলে বাস ও মেট্রোর মতো গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে যাত্রী চাহিদা বৃদ্ধির আশঙ্কায় দিল্লি মেট্রো রেল আগামী ১৮ মে ২০২৬ থেকে প্রতি সোমবার অতিরিক্ত ২৪টি মেট্রো ট্রিপ চালানোর ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই বাড়তি পরিষেবার জন্য ৬টি অতিরিক্ত ট্রেন নামানো হবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে অন্য দিনেও অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Total Views:
0