সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে: মমতা

আমুদরিয়া নিউজ: বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে। বৃহস্পতিবার দার্জিলিঙে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। তারপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান শিলিগুড়িতে  তৈরি করা হবে   বাংলার সবচেয়ে বড়  মহাকাল মন্দির। মমতা বলেন, ” শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে  মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে।” এরপর তিনি  বলেন, “করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *