পাহাড়ে যাওয়ার বাস না মেলায় বিক্ষোভ

আমুদরিয়া নিউজ : রাজ্যে প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে গণপরিবহন ব্যবস্থায় তীব্র সংকট তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ভোটের কাজে বড় সংখ্যায় বাস ও ছোট গাড়ি নিয়ে নেওয়ায় সাধারণ যাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাহাড় থেকে সমতল সর্বত্র যানবাহনের অভাব দেখা দিয়েছে। এরই মধ্যে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে বাস না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর চালায়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।টিকিট কাউন্টার, কম্পিউটার ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও যাত্রীরা কোনো সঠিক তথ্য পাননি, ফলে অসন্তোষ বাড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *