দিদিমার হাতের স্বাদে নিরামিষ দই আলু

আমুদরিয়া নিউজ: নিরামিষের দিনে  অল্প কিছু উপকরণেই সহজে তৈরি করা যায় নিরামিশ দই আলু।আজকের এই রেসিপিটি তাই নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট।

এই রেসিপিতে মূল উপকরণ হিসেবে রয়েছে ছোট আলু, ঘন দই, হলুদ ও লঙ্কা গুঁড়ো, ভাজা গোটা ধনে এবং সামান্য গরম মশলা—যা একসঙ্গে মিশে তৈরি করে দারুণ স্বাদের নিরামিষ দই আলু। হিং, গোটা জিরে ও তেজপাতা, আর স্বাদ ও গন্ধ বাড়াতে ঘি ও ধনেপাতা কুচি—যা দই আলুকে করে তোলে আরও সুগন্ধি ও মুখরোচক।

প্রথমে আলু সেদ্ধ করে হালকা ভেজে নিতে হবে, তারপর ফেটানো দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে কড়াইতে ফোড়নের মধ্যে দিয়ে রান্না করতে হবে। অল্প আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করলে দই ভালোভাবে আলুর সঙ্গে মিশে যাবে। শেষে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু নিরামিষ দই আলু।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *