নিষেধাজ্ঞা ভেঙে ক্যাম্পাসে ইফতার, দিল্লি বিশ্ববিদ্যালয়ে নতুন বিতর্ক

আমুদরিয়া নিউজ : দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ১৭ মার্চ, মঙ্গলবার আইন বিভাগের ডিন ক্যাম্পাসে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ  রাখার নির্দেশ দেন। কিন্তু এই নিষেধাজ্ঞাক উপেক্ষা করে আইন বিভাগের ছাত্রছাত্রীদের একাংশ একটি ইফতার পার্টির আয়োজন করে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের ডিরেক্টর রজনী আব্বি বলেছেন, “কাল যদি অন্য ধর্মের কেউ এসে বলে যে তারাও তাদের ধর্মীয় ইভেন্ট ক্যাম্পাসের ভিতর আয়োজন করতে চান, তা আমরা করতে দিতে পারি না।” এতে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এমনকি এই ধরনের অনুষ্ঠানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

যদিও এই বক্তব্যকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে পালটা দাবি করেছেন আইন বিভাগের একাধিক পড়ুয়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *