আমের খোসার ম্যাজিক

আমুদরিয়া নিউজ : বাজারে নানা ধরনের আম সহজলভ্য হলেও সাধারণত খাওয়ার পর খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু আমের খোসার পুষ্টিগুণ জানলে অবাক হবেন। আবার এটি দিয়ে সুস্বাদু খাবারও তৈরি করা যায়।

আমের খোসা দিয়ে তিন ধরনের খাবার তৈরি করা যায়— আচার, ক্যান্ডি ও সবজি। খোসা শুকিয়ে ভিনেগার, লবণ, চিনি ও মশলা দিয়ে আচার বানানো যায়। সেদ্ধ খোসা চিনি সিরাপে ফুটিয়ে শুকিয়ে মুচমুচে ক্যান্ডি তৈরি করা সম্ভব। এছাড়া সেদ্ধ খোসা মশলা, আমচুর ও কাঁচা আম মিশিয়ে টক-ঝাল-মিষ্টি সবজি রান্না করা হয়, যা রাজস্থানি রান্নায় প্রচলিত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *