আমুদরিয়া নিউজ : বিশেষজ্ঞদের মতে, চলমান জলের নিচে কাঁচা মুরগি ধোয়ার ফলে জলের ফোঁটার মাধ্যমে জীবাণু চারপাশে ছড়িয়ে পড়ে এবং সিঙ্ক, ছুরি, কাটিং বোর্ড এমনকি রান্নাঘরের অন্যান্য খাবারেও দূষণ ঘটাতে পারে। এই প্রক্রিয়াকে ‘ক্রস-কন্টামিনেশন’ বলা হয়, যা খাদ্যবাহিত রোগের বড় কারণ।দোকান থেকে আনা মুরগিতে দৃশ্যমান ময়লা থাকলে ধোয়া যেতে পারে, তবে তা কলের নিচে নয়—বরং বড় পাত্রে ধীরে ধীরে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে রান্না করা। মুরগির ভেতরের তাপমাত্রা অন্তত ৭৫°C হলে তবেই ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্নতার চেয়ে বেশি জরুরি সঠিক খাদ্য নিরাপত্তা অভ্যাস মেনে চলা।