আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্র সরকার অটো ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম চালু করেছে। ১ মে থেকে মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবহণমন্ত্রী প্রতাপ সারনাইকের মতে, ভাষা না জানলে চালকদের লাইসেন্স বাতিল করা হবে।
পরিবহণ দপ্তর জানিয়েছে, যাত্রী-চালকের মধ্যে ভালো যোগাযোগ নিশ্চিত করতেই মারাঠি বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে—RTO-র মাধ্যমে চালকদের ভাষাজ্ঞান পরীক্ষা করা হবে এবং গাফিলতি করলে সরকারি কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।